মিলন প্রধানকে ২৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের, বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ

মিলন প্রধানকে ২৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের, বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা —

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের আইনি জটিলতা আরও বাড়ল। তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করল না কলকাতা হাইকোর্ট। বরং আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জানা গিয়েছে, আত্মসমর্পণ না করে সরাসরি জামিনের আবেদন করায় আদালত অসন্তোষ প্রকাশ করেছে। আত্মসমর্পণের পর নিয়মিত বেঞ্চে জামিনের আবেদন করতে পারবেন মিলন প্রধান।

জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ

উল্লেখ্য, নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মিলন প্রধান। নির্বাচনের ঠিক আগে তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

মিলন প্রধান ২০০৭ সালের নন্দীগ্রাম জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, দাঙ্গা এবং বেআইনি জমায়েতের মতো অভিযোগে মামলা রয়েছে। ২০২১ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলাগুলি পুনরায় চালু হয়।

সুপ্রিম কোর্টেও গড়িয়েছিল মামলা

গ্রেফতারির পর বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। গত ৭ অক্টোবর রাজ্যের করা মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় শীর্ষ আদালত। পাশাপাশি হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপও করেনি সুপ্রিম কোর্ট।

এরপর গত ২০ অক্টোবর কলকাতা হাইকোর্ট মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়িয়ে ২৫ নভেম্বর পর্যন্ত করেছিল। সেই মেয়াদ আরও বাড়ানোর আবেদন জানিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু এবার সেই আবেদন মঞ্জুর না করে ২৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল আদালত। এরপর নিয়মিত বেঞ্চে জামিনের আবেদন জানানোর সুযোগ পাবেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top