উত্তুরে হাওয়ায় নামছে পারদ, শুক্রবারের মধ্যে কলকাতায় ১৮ ডিগ্রির পূর্বাভাস! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ঘিরে জল্পনা

উত্তুরে হাওয়ায় নামছে পারদ, শুক্রবারের মধ্যে কলকাতায় ১৮ ডিগ্রির পূর্বাভাস! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ঘিরে জল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



আবহাওয়া —

একদিকে উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে ফিরছে শীতের আমেজ, অন্যদিকে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা ঘিরে শুরু হয়েছে জল্পনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবারের মধ্যে রাজ্যের সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কলকাতায় পারদ নেমে পৌঁছতে পারে ১৮ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও আপাতত রাজ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের হালকা আমেজ অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি কমেছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি বেশি। অন্যদিকে, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ১৮ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। রাতের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা থাকলেও দিনের পারদ সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকায় অস্বস্তিও ধীরে ধীরে কমবে।

তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে। বিশেষ করে পার্বত্য এলাকায় দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার প্রভাব বেশি থাকতে পারে বলে পূর্বাভাস। ফলে একদিকে শীতের আমেজ বাড়ার অপেক্ষা, অন্যদিকে বঙ্গোপসাগরের সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে নজর রাখছেন আবহাওয়াবিদরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top