গভীর রাতে লেপের দোকানে ভয়াবহ আগুন, ক্ষতি লক্ষাধিক টাকা

গভীর রাতে লেপের দোকানে ভয়াবহ আগুন, ক্ষতি লক্ষাধিক টাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১১ মে, বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের চাঁদনী মার্কেট মুন্না বেডিং সেন্টার নামে একটি লেপের দোকানে হঠাৎ আগুন লেগে যায়। আগুন দেখে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।অবশেষে দমকল কর্মীকে খবর দেওয়া হয়।

দমকলের একটি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় অনেক ক্ষতি হয়, প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানায় দোকানের মালিক। স্থানীয় সূত্রে খবর, শটসার্কিট থেকে আগুন লাগে। ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। লকডাউনের জেরে এমনিতেই সাধারণ মানুষ নাজেহাল তারমধ্যে এই আগুনের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকায়।চিন্তায় পড়েছেন দোকানের মালিক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top