গরুর গাড়ি নিয়ে পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধিতে প্রতিবাদে নামল তৃণমূল

গরুর গাড়ি নিয়ে পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধিতে প্রতিবাদে নামল তৃণমূল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংববাদদাতা, উত্তর দিনাজপুর,২৪ ফেব্রুয়ারি ২০২১: পেট্রোল ডিজেলের যে অগ্নিমূল্য তাতে আর পেট্রো পণ্য চালিত গাড়ি আর চালানো যাবেনা।

চালাতে হবে প্রাচীন যান গরুর গাড়ি। আর তাই গরুর গাড়ি নিয়ে পেট্রোল ডিজেলের ও গ্যাসের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ মিছিল করল তৃনমূল কংগ্রেস। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে তৃনমূল কংগ্রেসের এই অভিনব প্রতিবাদ মিছিলে শামিল হল বহু তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং সাধারন মানুষ। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদেও এদিন এই বিক্ষোভ প্রতিবাদ মিছিলে প্রচুর সংখ্যায় মহিলারাও অংশ নিয়েছিলেন। কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ। কালিয়াগঞ্জ ব্লক ও শহর তৃনমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে এই ধিক্কার প্রতিবাদ মিছিলে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের সহকারী কো-মেন্টর অসীম ঘোষ, কালিয়াগঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি নিতাই বৈশ্য, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কমল ঘোষ, কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রশাসক শচীন সিংহ রায়, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার সহ শীর্ষ নেতৃত্ব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top