নিজস্ব সংবাদদাতা ,সাঁতরাগাছি , ২৩ শে মার্চ :দাঁড়িয়ে থাকা ডাউন ফলকনামা এক্সপ্রেস এর ফাঁকা কামরায় আগুন লাগার ঘটনায় ছড়িয়ে পড়ল আতঙ্ক। ঘটনাটি সাঁতরাগাছি রেল ইয়ার্ড এর। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, শুক্রবার রাত ১০ টা ৪০ মিনিট নাগাদ সাঁতরাগাছি স্টেশন এর দু’নম্বর রেল লাইনে দাঁড়িয়ে থাকা ডাউন ফলকনামা এক্সপ্রেস -এর পিছন থেকে দু নম্বর কামরা হঠাৎ করে আগুন ধরে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দূর থেকে আগুন এবং কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। তৎক্ষণাৎ প্লাটফর্মে থাকা রেল পুলিশ অফিসাররা ঘটনাস্থলে ছুটে আসে। তারা প্রথমে রেলের হাই ড্রেনে ব্যবহৃত হোস পাইপ দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডাউন ফলকনামা এক্সপ্রেস এর ফাঁকা কামরায় আগুন
ডাউন ফলকনামা এক্সপ্রেস এর ফাঁকা কামরায় আগুন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















