দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত কি আজই? পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নজর অনুদানের অঙ্কে

দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত কি আজই? পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নজর অনুদানের অঙ্কে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – সামনেই দুর্গাপুজো। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের বিভিন্ন পুজো কমিটি। তবে এ বছর পুজো কমিটিগুলিকে সরকার কত টাকা অনুদান দেবে, আদৌ অনুদান দেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। গত বছর রাজ্যের প্রায় ৪৫ হাজার পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। পাশাপাশি বিদ্যুতের মাশুলেও ছাড় দেওয়া হয়েছিল।

নতুন সরকার ক্ষমতায় আসার পর এ বছর পুজো কমিটিগুলির জন্য কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে উদ্যোক্তারা। এর মধ্যেই সোমবার পুজো কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেল ৪টেয় মিলনমেলা প্রাঙ্গণে এই বৈঠক হওয়ার কথা।

এই বৈঠকেই এ বছরের দুর্গাপুজো নিয়ে সরকারের পরিকল্পনা অনেকটাই পরিষ্কার হতে পারে বলে মনে করা হচ্ছে। গত বছরের মতোই অনুদান দেওয়া হবে কি না, অনুদানের অঙ্কে কোনও পরিবর্তন আসবে কি না, কিংবা পুজোকে ঘিরে নতুন কোনও নিয়ম বা নির্দেশিকা জারি করা হবে কি না—সবকিছু নিয়েই আগ্রহ রয়েছে পুজো কমিটিগুলির।

গত বছর অনুদানের পাশাপাশি পুজো কমিটিগুলি বিদ্যুতের মাশুলে ছাড়-সহ বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক সুবিধা পেয়েছিল। নতুন সরকার সেই সুবিধাগুলি বহাল রাখবে কি না, নাকি এ বছর নতুন কোনও নীতি নেওয়া হবে, সোমবারের বৈঠকের পর সেই ছবিই স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top