ফের বদলাচ্ছে বাংলার আবহাওয়া! আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি-বজ্রবিদ্যুৎ, ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গেও

ফের বদলাচ্ছে বাংলার আবহাওয়া! আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি-বজ্রবিদ্যুৎ, ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গেও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – ফের বদলাতে পারে রাজ্যের আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে।

পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতাতেও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আকাশ মূলত মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ হতে পারে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। ফলে বাইরে বেরোনোর সময় সতর্ক থাকার পাশাপাশি ছাতা সঙ্গে রাখার পরামর্শ থাকছে।

উত্তরবঙ্গেও আজ বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top