‘দুর্গাপুজো সর্বজনের, রাজনীতির নয়’— দলীয় নেতাদের জন্য কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

‘দুর্গাপুজো সর্বজনের, রাজনীতির নয়’— দলীয় নেতাদের জন্য কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোকে কেন্দ্র করে নতুন বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনও রাজনৈতিক দলের দখলে নয়, দুর্গাপুজো সর্বজনের উৎসব। একইসঙ্গে বিজেপির নেতা-কর্মীদের উদ্দেশেও তিনি কার্যত একটি ‘লক্ষ্মণরেখা’ টেনে দেন।

সামাজিক মাধ্যমে শমীক ভট্টাচার্য লেখেন, “দুর্গাপুজো সর্বজনের, কোনও রাজনৈতিক দলের নয়। পুজো কমিটিগুলির স্বাধীনতা, স্বতন্ত্রতা এবং সর্বজনীন চরিত্র অক্ষুণ্ণ থাকুক, এই বিশ্বাস থেকেই আমাদের এই সিদ্ধান্ত। উৎসবের আনন্দ মানুষের হাতে থাকুক, রাজনীতির দখলে নয়।”

এই মন্তব্যের নেপথ্যে রয়েছে কলেজ স্কোয়ারের দুর্গাপুজোকে ঘিরে ছড়িয়ে পড়া জল্পনা। মঙ্গলবার সকাল থেকেই রাজনৈতিক মহলে খবর ছড়ায়, কলেজ স্কোয়ারের দুর্গাপুজোর সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যের নাম প্রস্তাব করা হয়েছে। সেই জল্পনার পরই নিজের অবস্থান স্পষ্ট করেন বিজেপির রাজ্য সভাপতি।

শমীক ভট্টাচার্য জানান, তিনি শুধু কলেজ স্কোয়ারের নয়, রাজ্যের কোনও দুর্গাপুজো কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন না এবং কোনও পুজোর পরিচালনার সঙ্গেও যুক্ত হবেন না। তাঁর বক্তব্য, কোনও বিধায়ক বা মন্ত্রী নিজের এলাকার পুজো কমিটির সঙ্গে যুক্ত থাকতেই পারেন, সেটি তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে রাজনৈতিক ব্যক্তি, বিধায়ক, সাংসদ বা দলের নেতাদের একের পর এক পুজো কমিটির দায়িত্ব নিজেদের হাতে তুলে নেওয়ার সংস্কৃতিকে তিনি সমর্থন করেন না।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বার্তার মাধ্যমে উৎসবের সর্বজনীন চরিত্র বজায় রাখার পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের জন্যও স্পষ্ট নীতিগত অবস্থান তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top