নবান্নে ফের বড় প্রশাসনিক রদবদল! কৃষি, দমকল, ভূমি ও অর্থ দফতরে সচিব পর্যায়ে একাধিক পরিবর্তন

নবান্নে ফের বড় প্রশাসনিক রদবদল! কৃষি, দমকল, ভূমি ও অর্থ দফতরে সচিব পর্যায়ে একাধিক পরিবর্তন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। কৃষি, দমকল, ভূমি ও ভূমি সংস্কার এবং অর্থ দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলিতে সচিব পর্যায়ে এই পরিবর্তন কার্যকর হয়েছে। মঙ্গলবার রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে নতুন দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এতদিন অর্থ দফতরের সচিব পদে থাকা দেবী প্রসাদ করণমকে কৃষি দফতরের নতুন সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য দিকে, কৃষি দফতরের প্রধান সচিবের দায়িত্বে থাকা ওঙ্কার সিং মীনাকে দমকল ও জরুরি পরিষেবা দফতরের প্রধান সচিব পদে পাঠানো হয়েছে।

এদিকে সুরেন্দ্র গুপ্তকে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের প্রধান সচিব পদে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি তাঁর হাতে আগের মতোই ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের অতিরিক্ত দায়িত্বও থাকছে। ফলে একাধিক গুরুত্বপূর্ণ দফতরের প্রশাসনিক সমন্বয়ের দায়িত্ব তাঁর হাতেই থাকছে।

অর্থ দফতরেও হয়েছে গুরুত্বপূর্ণ রদবদল। রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ কমিশনার তথা ইন্সপেক্টর জেনারেল পবন কাদিয়ানকে অর্থ দফতরের বাজেট শাখার সিনিয়র স্পেশাল সেক্রেটারি করা হয়েছে। একই সঙ্গে ট্রেজারিজ অ্যান্ড অ্যাকাউন্টসের ডিরেক্টর, পেনশন, প্রভিডেন্ট ফান্ড ও গ্রুপ ইন্স্যুরেন্সের ডিরেক্টর এবং রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ কমিশনারের দায়িত্বও তাঁর হাতেই বহাল রাখা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top