কলকাতা: কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পিএম কিষাণ যোজনার আওতায় কেন্দ্রের দেওয়া অর্থের পাশাপাশি রাজ্যের তরফে আরও ৩ হাজার টাকা করে পাবেন পশ্চিমবঙ্গের যোগ্য কৃষকরা। মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে এই অতিরিক্ত অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
৩০ অক্টোবর পিএম কিষাণ যোজনার ২৪তম কিস্তির টাকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সারা দেশের প্রায় ৯.৩২ কোটি যোগ্য কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে পাঠানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের কৃষকরাও রয়েছেন। এবার কেন্দ্রের দেওয়া অর্থের পাশাপাশি রাজ্য সরকারের অতিরিক্ত আর্থিক সহায়তা পাওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানান, পিএম কিষাণ যোজনার মাধ্যমে কৃষকদের মোট ৬ হাজার টাকা করে দেওয়া হয়। রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে আরও ৩ হাজার টাকা করে দেবে।
শুভেন্দু অধিকারী বলেন, “মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির মাধ্যমে আরও ৩ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। আগামী ৫ নভেম্বর রাজ্যের সকল পিএম কিষাণ যোজনার প্রাপক এই অতিরিক্ত টাকা পেয়ে যাবেন।”
মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অনুযায়ী, রাজ্যের পিএম কিষাণ যোজনার প্রাপকেরা আগামী ৫ নভেম্বর অতিরিক্ত ৩ হাজার টাকা পাওয়ার কথা।



















