পুরভোটের আগে বেহালাবাসীর জন্য সুখবর! জল জমার সমস্যা মেটাতে ২০ কোটি টাকার নিকাশি প্রকল্প

পুরভোটের আগে বেহালাবাসীর জন্য সুখবর! জল জমার সমস্যা মেটাতে ২০ কোটি টাকার নিকাশি প্রকল্প

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: পুরভোটের আগে বেহালাবাসীর জন্য বড় সুখবর। এলাকার দীর্ঘদিনের জল জমার সমস্যা দূর করতে ভূগর্ভস্থ নিকাশি নালার পাইপলাইন বসানোর কাজ দ্রুত শুরু হতে চলেছে। কলকাতা পুরনিগম (KMC) সূত্রে খবর, বর্ষার আগেই কাজ শেষ করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ৫০ হাজারেরও বেশি বাসিন্দা জল জমার সমস্যা থেকে স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

জানা যাচ্ছে, বেহালা, ঠাকুরপুকুর, ডায়মন্ড হারবার রোড, বড়িশা-সহ বিস্তীর্ণ এলাকায় ভূগর্ভস্থ নিকাশি নালার পাইপলাইন বসানো হবে। কলকাতা পুরনিগমের নিকাশি বিভাগের তরফে কিছুদিনের মধ্যেই কাজ শুরু করার প্রস্তুতি চলছে।

প্রায় ২০ কোটি টাকা খরচ করে এই প্রকল্পের কাজ করা হবে বলে খবর। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, বেহালার মেইন রোড ধরে পাইপলাইন বসানোর কাজ আগেই শেষ হয়েছে। এবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের আর্থিক সহায়তায় বিস্তীর্ণ এলাকায় নতুন করে ভূগর্ভস্থ নিকাশি পাইপলাইন বসানো হবে।

শুধু প্রধান রাস্তা নয়, এলাকার অলিগলিকেও এই নিকাশি ব্যবস্থার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ফলে বৃষ্টির জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। বর্ষার আগে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হলে বেহালা ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের জল জমার সমস্যা অনেকটাই কমতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top