পুজোর আগেই উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার! পরীক্ষা চলাকালীন শিক্ষক-শিক্ষাকর্মীদের ছুটিতে কড়া নিয়ম সংসদের

পুজোর আগেই উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার! পরীক্ষা চলাকালীন শিক্ষক-শিক্ষাকর্মীদের ছুটিতে কড়া নিয়ম সংসদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – পুজোর আগেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা। আগামী ২১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। তার আগে পরীক্ষা চলাকালীন শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি মঞ্জুর নিয়ে নতুন নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। পরীক্ষার স্বচ্ছতা ও প্রশাসনিক ব্যবস্থাপনা ঠিক রাখতে একাধিক নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।

সংসদের নির্দেশ অনুযায়ী, তৃতীয় সেমিস্টার পরীক্ষা চলাকালীন কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীর ছুটি মঞ্জুর করার আগে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসের আগাম অনুমতি নিতে হবে। অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ নিজের মতো করে ছুটি মঞ্জুর করতে পারবে না, সংসদের নির্দিষ্ট অনুমোদন প্রয়োজন হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও আধিকারিক-শিক্ষক দম্পতির দু’জনেই যদি সরকারি বা আধা-সরকারি চাকরিতে থাকেন, সেক্ষেত্রে পরীক্ষার সময় তাঁদের মধ্যে একজনই ছুটি নিতে পারবেন। ছুটির আবেদন করার সময় এ বিষয়ে যথাযথ অঙ্গীকারপত্রও জমা দিতে হবে।

পরীক্ষাকেন্দ্র নিয়ে আরও কড়া নির্দেশ দিয়েছে সংসদ। কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী যে স্কুলে কর্মরত, সেই স্কুল যদি পরীক্ষাকেন্দ্র হয় এবং তাঁর নিজের ছেলে বা মেয়ে ওই কেন্দ্রেই পরীক্ষা দেয়, তাহলে সংশ্লিষ্ট কর্মীকে পরীক্ষার কোনও দায়িত্ব দেওয়া যাবে না। পরীক্ষা চলাকালীন তাঁকে সম্পূর্ণভাবে পরীক্ষার প্রক্রিয়া থেকে আলাদা থাকতে হবে। পরীক্ষার নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top