প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের, বুধবার থেকেই শুরু বিধায়কদের শপথগ্রহণ

প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের, বুধবার থেকেই শুরু বিধায়কদের শপথগ্রহণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর জন্য পশ্চিমবঙ্গ বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন Tapas Roy। মঙ্গলবার লোক ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান R. N. Ravi। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের জয়ী বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। আগামী ১৫ মে বিধানসভার স্পিকার নির্বাচন হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক মহলে জোর জল্পনা, স্পিকার পদের জন্যও তাপস রায়ের নাম সামনে আসতে পারে।
প্রোটেম স্পিকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। মঙ্গলবার সকালে তিনি অসমে গিয়ে Himanta Biswa Sarma-র মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখান থেকে কলকাতায় ফিরে সরাসরি লোক ভবনে পৌঁছন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কয়েকজন মন্ত্রী এবং নবনির্বাচিত বিধায়করাও।
শপথ নেওয়ার পর তাপস রায় জানান, বুধবার এবং বৃহস্পতিবার পর্যায়ক্রমে সমস্ত জয়ী বিধায়কদের শপথগ্রহণ সম্পন্ন হবে। এদিকে মঙ্গলবার থেকেই বিধানসভা চত্বর সেজে উঠেছে গেরুয়া আলোয়। সন্ধ্যা নামতেই বিধানসভা এবং লোক ভবনের বাইরের অংশে গেরুয়া আলোর সাজ নজর কাড়ে। গার্ড রেলেও দেখা যায় একই রঙের ছোঁয়া।
রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে এখনও ফলতা কেন্দ্রে নির্বাচন বাকি রয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুটি আসন থেকে জয়ী হওয়ায় একটি আসন ছাড়বেন। একইভাবে Humayun Kabir-ও দুটি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বলে একটি আসন ছাড়বেন। সেই কারণে মোট ২৯১ জন বিধায়ক এবারে শপথ নেবেন। তাঁদের শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়।
সূত্রের খবর, স্পিকার নির্বাচন পর্ব মিটলেই নন্দীগ্রাম আসন থেকে পদত্যাগ করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার প্রথমার্ধে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিধায়কদের শপথগ্রহণ হওয়ার কথা। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বে শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া ও দুই ২৪ পরগনার বিধায়করা।
বৃহস্পতিবার প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের জয়ী প্রার্থীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমের বিধায়কদের শপথগ্রহণ সম্পন্ন হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top