নিজস্ব সংবাদদাতা ,কলকাতা, ২৩ শে মার্চ :রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঠিক হয়নি বিজেপির৷ মাত্র ২৮টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে৷ সেই নাম গুলি নিয়েও কর্মী-সমর্থকদের একাংশের মধ্যে বিতর্ক তুঙ্গে৷ লোকসভা নির্বাচনের সূচনা পর্বে দলের এই সঙ্কটকে অঙ্কুরেই বিনাশ করতে কর্মীদের চাগিয়ে তুললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷
কর্মীদের উৎসাহ বাড়াতে দিলীপের বক্তব্য, ‘‘বিজেপির নির্বাচনের প্রচার শুরুই করেনি৷ কিন্তু চর্চা বিজেপিকে নিয়েই চলছে৷ বিজেপি নেতারা দিনরাত পরিশ্রম করছে৷ পার্টিতে নিজের জীবন দান করেছেন৷ আজ তাঁদের পরিশ্রমের জন্যই পার্টি বাংলায় ভালো জায়গায় রয়েছে৷ তাদের তপস্যা আমাদের পায়ের তলায় মাটি দিয়েছে৷’’শনিবার সকালে কলকাতার ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে দক্ষিণবঙ্গের প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেছেন রাজ্য নেতৃত্ব৷ লোকসভা নির্বাচনের আগে দলীয় প্রার্থীদের বিশেষ বার্তা দেওয়ার এই কর্মসূচী যদিও পূর্বনির্ধারিত, তবে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উদ্ভুদ পরিস্থিতিতে প্রার্থীদের একত্রিত থাকার বার্তা দিয়েছেন। উল্লেখ্য এই বৈঠকে আজ ফ্যাশান ডিজাইনার অগ্নিমিত্রাপল আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করেন।
ফ্যাশান ডিজাইনার অগ্নিমিত্রাপল আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করেন
ফ্যাশান ডিজাইনার অগ্নিমিত্রাপল আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করেন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















