বনগাঁ লোকসভার প্রার্থী হচ্ছেন শান্তুনু ঠাকুর, দাবী মতুয়া মুখপাত্রের

বনগাঁ লোকসভার প্রার্থী হচ্ছেন শান্তুনু ঠাকুর, দাবী মতুয়া মুখপাত্রের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,কলকাতা ,২৪ শে মার্চ :সব জল্পনার অবসান। রাজনৈতিক মুক্ত রাখতে চেয়ে ছিলেন মতুয়া সংঘাতিপতি শান্তুুনু ঠাকুর। কিন্তুু প্রধানমন্ত্রীর কথা তিনি রাখতে গিয়ে ভাঙতে হলো মতুয়া ধর্মের মানুষ দের দেওয়া কথা।
শনিবার সকাল থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল প্রার্থী শান্তুূনু ঠাকুর। সেই মত সকাল থেকে বাড়িতে ভির করতে থাকে মতুয়া সমর্থক থেকে বিজেপি কর্মীরা। বেলা গড়াতেই শুরু হয় মতুয়া ধর্মের লোকেদের ভেতর দুই গোষ্ঠীর উত্তেজনা । এক পক্ষ চাইছে শান্তুুনু প্রার্থী হোক আর এক পক্ষ চাইছে না হবার জন্য। এই নিয়ে উত্তেজনা ছড়ায় ঠাকুর বাড়িতে।

প্রায় চার ঘন্টা বৈঠক চলে মতুয়া মহা সংঘের সাধু, গোষাই, পাগল, ও শিষ্য দের নিয়ে। পরে বিকেল পাঁচটার সময় সংবাদ মাধ্যমের সামনে মথুয়া মহাসংঘের মুখপাত্র অরবিন্দুু বিশ্বাস জানান তারা ঠিক করেছেন মমতা ঠাকুরের বিরুদ্ধে শান্তুুনু লড়াই করবে লোকসভা ভোটে। সুত্র মারফত জানা গেছে গত বুধবার দিন প্রধানমন্ত্রীর ডাকে শান্তুনু ঠাকুর দিল্লি চলে গেছিলেন এবং তার অনুরোধেই সে ভোটে লড়ছেন।
শান্তুুনু ঠাকুর জানান সে এখনো চান মতুয়া দের পাশে থেকে রাজনীতি মুক্ত ঠাকুরবাড়ি গড়ে তুলতে। কিন্তুু মমতা ঠাকুর যখন ভোট ময়দানে নেমে পড়েছেন তাই সে তার লড়াই মতুয়া ধর্মের মানুষ দের হাতে ছেড়ে দিয়েছেন। তাদের সির্ধান্তই চুড়ান্ত বলে জানান তিনি। পাশাপাশি জ্যাঠিমার বিরুদ্ধে লড়াই কতটা কঠিন জানতে চাইলে তিনি জানান, মতুয়ারা চাইলে সব পাড়ে এটা কোন কঠিন কাজ নয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top