বাংলায় আয়ুষ্মান ভারতের এক মাস! ৫০ হাজারের বেশি মানুষ পেল চিকিৎসা, পরিষেবার মূল্য ছাড়াল ২৮ কোটি টাকা

বাংলায় আয়ুষ্মান ভারতের এক মাস! ৫০ হাজারের বেশি মানুষ পেল চিকিৎসা, পরিষেবার মূল্য ছাড়াল ২৮ কোটি টাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – বাংলায় আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালুর পর পেরিয়ে গিয়েছে এক মাস। এই সময়ের মধ্যে প্রকল্পের আওতায় ৫০ হাজারেরও বেশি মানুষ রাজ্যের স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সুবিধাভোগীদের দেওয়া চিকিৎসা পরিষেবার মোট আর্থিক মূল্য ২৮ কোটি টাকারও বেশি বলে জানিয়েছেন তিনি।

সোমবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, ১৬ অগস্ট ২০২৬-এ বাংলায় প্রকল্পটি চালু হওয়ার এক মাস পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যেই কয়েক হাজার পরিবার আয়ুষ্মান ভারতের সুবিধা পেয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা থেকে হাসপাতাল পরিষেবা—প্রকল্পের আওতায় একাধিক ক্ষেত্রে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে বলে দাবি তাঁর।

শুভেন্দু জানান, শুধু রাজ্যের হাসপাতালেই নয়, বাংলার বাইরে গিয়েও বেশ কিছু সুবিধাভোগী এই স্বাস্থ্য প্রকল্পের আওতায় চিকিৎসা পেয়েছেন। ফলে প্রকল্পটি চালুর প্রথম মাসেই চিকিৎসার সুযোগ পাওয়ার পরিধি রাজ্যের সীমানা ছাড়িয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

সাধারণ মানুষের কাছে যাতে সহজে, দ্রুত এবং সম্মানের সঙ্গে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায়, সেটিই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথম এক মাসের পরিসংখ্যান সামনে রেখে সেই লক্ষ্য পূরণের দিকেই সরকারের অগ্রগতির দাবি করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top