বিদেশে চিকিৎসার অনুমতি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এসএসকেএমে মেডিক্যাল বোর্ডের নির্দেশ হাই কোর্টের

বিদেশে চিকিৎসার অনুমতি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এসএসকেএমে মেডিক্যাল বোর্ডের নির্দেশ হাই কোর্টের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা -কলকাতা হাই কোর্টে ফের ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে করা তাঁর আবেদন বুধবার খারিজ করে দেয় আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে উপস্থিত হতে হবে। সেখানে তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। ওই বোর্ডের রিপোর্ট শুক্রবার হাই কোর্টে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

শুনানির সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে যেতে রাজি নন। চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতেই বিদেশে গিয়ে চিকিৎসা করাতে চান তিনি। তবে আদালত জানায়, চিকিৎসা কোথায় হবে, তা নির্ধারণ করা আদালতের কাজ নয়; সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আবেদনকারীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করা।

আদালত আরও উল্লেখ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। হেয়ার স্ট্রিট থানার একটি মামলায় অন্য বেঞ্চে শুনানি চলছে এবং সেখানে তিনি অন্তর্বর্তী রক্ষাকবচ পেয়েছেন। এছাড়াও বৃহস্পতিবার তিনটি এফআইআর সংক্রান্ত আরেকটি মামলারও শুনানি রয়েছে।

বিচারপতি পর্যবেক্ষণে জানান, বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তার পক্ষে পর্যাপ্ত কারণ আদালতের সামনে তুলে ধরা হয়নি। সেই কারণেই বিদেশযাত্রার অনুমতির আবেদন খারিজ করা হয়েছে। পাশাপাশি, এই মামলাটি বিচারাধীন রেখে কোনও বাস্তব ফল মিলবে না বলেও মন্তব্য করে আবেদনটি খারিজ করে দেয় হাই কোর্ট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top