বিরোধীদের মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা! সকাল ৬টা থেকে বন্ধ একাধিক মেট্রো স্টেশনের গেট, জারি বিধিনিষেধ

বিরোধীদের মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা! সকাল ৬টা থেকে বন্ধ একাধিক মেট্রো স্টেশনের গেট, জারি বিধিনিষেধ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্ক এবং ভোটার তালিকায় কারচুপির অভিযোগকে কেন্দ্র করে সোমবার ফের উত্তপ্ত হতে পারে রাজধানী দিল্লি। বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র পক্ষ থেকে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই কর্মসূচিকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন কমানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপ করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)। মেট্রো সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি স্টেশনের প্রবেশ ও প্রস্থানের গেট বন্ধ রাখা হবে। নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এই বিধিনিষেধের জেরে সংশ্লিষ্ট স্টেশনগুলিতে যাত্রীদের সরাসরি প্রবেশ বা বাইরে বেরোনোর ক্ষেত্রে সাময়িক সমস্যা হতে পারে। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই স্টেশনগুলিতে প্রবেশ ও প্রস্থানের গেট বন্ধ থাকলেও ট্রেন বদল বা ইন্টারচেঞ্জের সুবিধা চালু থাকবে। ফলে যাত্রীরা নির্দিষ্ট নিয়ম মেনে মেট্রো পরিষেবা ব্যবহার করতে পারবেন।

বিরোধীদের মিছিলকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। যাত্রীদের যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট মেট্রো স্টেশনের সর্বশেষ পরিষেবা সংক্রান্ত ঘোষণা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top