রাজ্য- ‘বোরখা’ মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে করা তাঁর আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। বৃহস্পতিবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শিল নাগুর ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়।
শুনানির সময় মহুয়া মৈত্রের আবেদন নিয়ে তীব্র মন্তব্য করে আদালত। বেঞ্চের পর্যবেক্ষণ, একজন সাংসদ হিসেবে রাজনীতিতে এসে এই ধরনের বিষয়ে আদালতের দ্বারস্থ হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। আদালত আরও মন্তব্য করে, স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য বুক পেতে গুলি খেয়েছেন এবং এই ধরনের আবেদন আদালতের বিচার্য হওয়া উচিত নয়।
আদালতের পর্যবেক্ষণের পর মহুয়া মৈত্রের আইনজীবী গোপাল শংকরনারায়ণন আবেদনটি প্রত্যাহারের অনুমতি চান। তবে সেই আবেদন মঞ্জুর না করে সরাসরি মামলাটি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।




















