ভারতের উপর ১২.৫ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব, আলোচনার আহ্বান জানাল নয়াদিল্লি

ভারতের উপর ১২.৫ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব, আলোচনার আহ্বান জানাল নয়াদিল্লি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – ভারতের উপর নতুন করে ১২.৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন প্রশাসন। যদিও এই প্রস্তাব এখনও মার্কিন আইনসভার চূড়ান্ত অনুমোদন পায়নি, তবুও বিষয়টি নিয়ে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ভারত। নয়াদিল্লির পক্ষ থেকে আমেরিকাকে একতরফাভাবে কোনও সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়ে শুল্ক সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দেওয়া হয়েছে।

মার্কিন বাণিজ্য দপ্তর বলপূর্বক শ্রমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ৬০টি দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। এই তালিকায় ভারতের পাশাপাশি রয়েছে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এবং সুইৎজারল্যান্ড। প্রস্তাব অনুযায়ী, এই দেশগুলির উপর ১২.৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। একই অভিযোগে ব্রিটেন, কানাডা, মেক্সিকো এবং তাইওয়ানের উপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাবও দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে ভারতের বাণিজ্য দপ্তর জানিয়েছে, মার্কিন প্রশাসনের প্রস্তাবে একাধিক অসঙ্গতি রয়েছে বলে তাদের ধারণা। ভারতের মতে, তদন্তের ভিত্তিতে তৈরি করা এই সুপারিশে সব দিক যথাযথভাবে বিবেচনা করা হয়নি। তাই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দুই দেশের মধ্যে আলোচনার সুযোগ থাকা উচিত।

ভারতের বাণিজ্য দপ্তরের যুগ্মসচিব ব্রিজমোহন মিশ্র বলেন, বাণিজ্য সংক্রান্ত বিষয়ে একতরফাভাবে পদক্ষেপ না নিয়ে আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধানের পথ খোঁজা প্রয়োজন। তিনি আরও জানান, বলপূর্বক শ্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ভারতের সাংবিধানিক দায়িত্ব এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির সঙ্গেও তা সামঞ্জস্যপূর্ণ। তাই এই বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট এবং বিষয়টি নিয়ে গঠনমূলক আলোচনার পক্ষেই রয়েছে নয়াদিল্লি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top