ভোটের মুখে রাজনৈতিক ফায়দা তোলার জন্য তাঁর স্ত্রীকে বিমানবন্দরে আটক করে হেনস্থা করা হয়েছে বলে : অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভোটের মুখে রাজনৈতিক ফায়দা তোলার জন্য তাঁর স্ত্রীকে বিমানবন্দরে আটক করে হেনস্থা করা হয়েছে বলে : অভিষেক বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভোটের মুখে রাজনৈতিক ফায়দা তোলার জন্য তাঁর স্ত্রীকে বিমানবন্দরে আটক করে হেনস্থা করা হয়েছে বলে বিজেপিকে কাঠগড়ায় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে এক এক করে প্রশ্ন ছুড়ে দেন তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতিঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে বেআইনিভাবে দুকেজি সোনা নিয়ে ট্রাভেল করার জন্য বিমানবন্দরে আটকে হেনস্থা করা হয়। তার প্রতিবাদেই গর্জে ওঠেন অভিযেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে নিশানা করে এক এক প্রশ্ন ছুড়ে দেন। তাঁর প্রশ্ন, প্রোফাইল শব্দের অর্থ কী? সিসিটিভি ফুটেজ দেখাক কাস্টমস? সিআইএসএফকে কেন ডাকা হল না? চৌকিদার কি তখন ঘুমিয়ে ছিল? যদি সোনা উদ্ধার হয়ে থাকে, কেন সেই সোনা বাজেয়াপ্ত করা হল না?

 

সোনা সমেত যদি বিমানবন্দরে আমার স্ত্রীকে ধরা হয়ে থাকে তাহলে সেই সোনা বাজেয়াপ্ত করা হলো না কেন ? দক্ষিণ 24 পরগনার আমতলায় সাংবাদিক সম্মেলনে বললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
আজ আমাকে এবং আমার স্ত্রী কে আক্রমন করা হচ্ছে আগামীকাল আমার পাঁচ বছরের মেয়েকে আক্রমণ করা হবে।
যা করার আছে করে নিন বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের হেরাস করছে ।
দু কেজি সোনা তো দূরের কথা প্রমাণ করো দু গ্রাম সোনার ছিল।
শুল্ক দফতর সাতদিন পরে অভিযোগ দায়ের করল কেন? সিসিটিভি ফুটেজ থেকে যদি অভিযোগ প্রমাণ হয় তাহলে যা বলবে আমি তা মেনে নেব : অভিষেক
যদি স্থানীয় পুলিশ ঝামেলা করেই থাকে তাহলে শুল্ক দফতরের অফিসাররা সি আই এস এফ এর সাহায্য চাইল না কেন।
শুল্ক দফতরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুজন মহিলাকে হ্যারাস করা হয়েছে তারা কি ক্রিমিনাল।
একটা প্রমাণ দেখাতে পারলে আমি আর রাজনীতির আঙিনায় পা রাখব না : অভিষেক
আমার স্ত্রী জন্মসূত্রে থাইল্যান্ডের পাসপোর্ট পেয়েছেন।
ওরা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দমাতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বশ্যতা স্বীকার করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বশ করতে না পেরে তার স্ত্রীর উপরে আক্রমণ করা হয়েছে।
চিকিৎসার কারণে আমার স্ত্রী দুদিনের জন্য ব্যাংকক গিয়েছিল। ফিরে আসার সময় রাত্রি 12 টা 40 থেকে 1 টা 50 পর্যন্ত তাকে হ্যারাস করা হয়। সে আমাকে ফোনে না পেয়ে আমার আপ্ত সহায়ক কে ফোন করে। তখন স্বাস্থ্যের কথা ভেবে একজন মহিলা পুলিশকর্মীকে বিমানবন্দরে পাঠানো হয়েছিল : অভিষেক

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top