ভোট গণনার আগেই কারচুপির আশঙ্কা, কর্মীদের রাত জেগে পাহারা দেওয়ার আহ্বান মমতার

ভোট গণনার আগেই কারচুপির আশঙ্কা, কর্মীদের রাত জেগে পাহারা দেওয়ার আহ্বান মমতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা, কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই গভীর রাতে সমাজমাধ্যমে পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনাকেন্দ্রে বেনিয়ম ও সম্ভাব্য কারচুপির আশঙ্কা প্রকাশ করে তিনি দলের কর্মীদের সতর্ক থাকার পাশাপাশি রাত জেগে স্ট্রং রুম পাহারা দেওয়ার আবেদন জানিয়েছেন।
নিজের এক্স হ্যান্ডেলে করা পোস্টে তিনি লিখেছেন, “সতর্ক থাকুন, পাহারা দিন। রাত জাগুন। অভিযোগ করুন।” বিভিন্ন জায়গা থেকে পরিকল্পিতভাবে লোডশেডিং করার খবর পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, হুগলির শ্রীরামপুর, নদিয়ার কৃষ্ণনগর, বর্ধমানের আউশগ্রাম এবং কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রসহ একাধিক এলাকায় দফায় দফায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই লোডশেডিংয়ের জেরে সিসিটিভি বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই সুযোগে স্ট্রং রুমে গাড়ি যাতায়াত করছে। পরিস্থিতিকে গুরুতর বলে উল্লেখ করে তিনি দলের কর্মীদের উদ্দেশে বলেন, তিনিও যেমন রাত জেগে নজর রাখছেন, তেমনই সকলকেই সতর্ক থাকতে হবে এবং জনগণের ভোট সুরক্ষিত রাখতে হবে।
পাশাপাশি তিনি আরও বলেন, কোথাও কোনও সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানাতে হবে, অভিযোগ করতে হবে এবং সিসিটিভি ফুটেজ দাবি করতে হবে। তাঁর অভিযোগ, এই সমস্ত ঘটনাই বিজেপির অঙ্গুলিহেলনে ঘটানো হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top