মনরেগার বকেয়া নিয়ে হাই কোর্টে নতুন মোড়, ঠিকাদারদের পাওনা মেটানোর আশ্বাস

মনরেগার বকেয়া নিয়ে হাই কোর্টে নতুন মোড়, ঠিকাদারদের পাওনা মেটানোর আশ্বাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যে মনরেগা প্রকল্পের ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে দায়ের হওয়া মামলায় নতুন মোড় এল কলকাতা হাই কোর্টে। মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও মন্তব্য করেন, কেন্দ্র ও রাজ্য সরকার এখন সমন্বয় রেখে কাজ করছে। সেই পরিস্থিতিতে ১০০ দিনের কাজ সংক্রান্ত মামলাকারীদের বকেয়া অর্থ দ্রুত মিটিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করার কথা বলেন তিনি।

শুনানিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী আদালতে জানান, কেন্দ্র ও রাজ্য সরকার এই সমস্যার সমাধানে আগ্রহী। তাঁর বক্তব্য, অতীতে কিছু প্রশাসনিক ও প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত ত্রুটির কারণে জটিলতা তৈরি হয়েছিল। বর্তমানে বিষয়টি নিষ্পত্তির জন্য দুই পক্ষই উদ্যোগী। তিনি আদালতের কাছে সমস্যার সমাধানের লক্ষ্যে এক মাস সময়ও চান।

মনরেগা প্রকল্পে বিভিন্ন নির্মাণ সামগ্রী ও পরিষেবা সরবরাহকারী একাধিক সংস্থার দাবি, ২০২১ সালের পর থেকে তাঁদের বিপুল পরিমাণ বকেয়া পরিশোধ করা হয়নি। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে আবেদন জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় তাঁরা আদালতের দ্বারস্থ হন। ঠিকাদার সংস্থাগুলির দাবি, তাঁদের প্রায় ২ হাজার কোটি টাকার বকেয়া এখনও মেটানো হয়নি।

বৃহস্পতিবারের শুনানিতে আদালতে রাজ্যের অবস্থানও তুলে ধরা হয়। অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, বিষয়টি সমাধানের জন্য কিছুটা সময় প্রয়োজন। আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ১২ আগস্ট। ওই দিন মামলার অগ্রগতি নিয়ে ফের শুনানি হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top