মার্ক্স-লেনিন মুছে ‘ফ্রি পিওকে’, যাদবপুরে নতুন দেওয়াল লিখল এবিভিপি! ‘ফ্রি আকসাই চিন’-এর স্লোগানেও সরগরম ক্যাম্পাস

মার্ক্স-লেনিন মুছে ‘ফ্রি পিওকে’, যাদবপুরে নতুন দেওয়াল লিখল এবিভিপি! ‘ফ্রি আকসাই চিন’-এর স্লোগানেও সরগরম ক্যাম্পাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – ফের দেওয়াল লিখনকে ঘিরে সরগরম যাদবপুর বিশ্ববিদ্যালয়। তবে এবার ক্যাম্পাসের দেওয়ালে দেখা গেল গেরুয়াপন্থী ছাত্র সংগঠন এবিভিপির স্লোগান। শনিবার সন্ধ্যায় নতুন করে লেখা হয়েছে ‘ফ্রি পিওকে’। পাশাপাশি কোথাও ‘ফ্রি আকসাই চিন’, আবার কোথাও ‘লেনিনবাদ নিপাত যাক’ স্লোগানও দেখা গিয়েছে। ফলে গত কয়েকদিন ধরে চলা যাদবপুরের দেওয়াল লিখন বিতর্ক নতুন মোড় নিয়েছে।

ক্যাম্পাসের বিভিন্ন দেওয়ালে ‘দেশবিরোধী’ তকমার পরিবর্তে ‘যাদবপুরে আবার রাষ্ট্রবাদ প্রতিষ্ঠিত হোক’ লেখা হয়েছে। পাশাপাশি ‘অখণ্ড ভারত’ এবং নিজেদের ‘বিপ্লব’কে দীর্ঘজীবী করার বার্তাও লিখেছে এবিভিপি। সংগঠনের এই দেওয়াল লিখনকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও ছাত্র মহলে চর্চা শুরু হয়েছে।

এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখন নিয়ে বেশ কয়েকদিন ধরে বিতর্ক চলছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর ক্যাম্পাসের দেওয়াল চুনকাম করে একাধিক স্লোগান মুছে ফেলা হয়েছিল। পরে সাদা দেওয়ালে ফের কার্ল মার্ক্সের উক্তি লেখা হয়। সেটিও পরে মুছে দেওয়া হয়। এই পরিস্থিতিতে এবার প্রকাশ্যে এবিভিপির তরফে নতুন স্লোগান লেখা হল।

দেওয়াল লিখন নিয়ে মুখ্যমন্ত্রী আগেই প্রশ্ন তুলেছিলেন, “ফ্রি প্যালেস্টাইন কেন? লিখতে হলে ফ্রি পিওকে লিখুন।” শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ‘দেশবিরোধী’ স্লোগান থাকা উচিত নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি। অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য পড়ুয়াদের উদ্দেশে খোলা চিঠিতে নির্দিষ্ট গ্রাফিতির জায়গা রাখার কথা জানিয়েছিলেন। এখন নতুন করে এবিভিপির স্লোগান লেখার পর ফের রাতের অন্ধকারে পালটা কোনও দেওয়াল লিখন হয় কি না, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top