মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর যাদবপুরে বিতর্কিত দেওয়াল লিখন-গ্রাফিটি মুছে ফেলা, সাদা রং

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর যাদবপুরে বিতর্কিত দেওয়াল লিখন-গ্রাফিটি মুছে ফেলা, সাদা রং

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরই পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় থাকা বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিটি মুছে ফেলা হয়েছে বলে খবর। শনিবার রাতে ওইসব দেওয়ালের উপর সাদা রং করে দেওয়া হয়।

তবে এই কাজ কারা করেছে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিটি মুছে দিয়েছে। যদিও এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনও স্পষ্ট বক্তব্য এখনও সামনে আসেনি। বাম ছাত্র সংগঠনের তরফেও শনিবার সকাল পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলেন, “যাদবপুরে কিষেনজি রেড স্যালুট চলবে না। সব ডকুমেন্ট আছে। ব্যবস্থা নেওয়া হবে।”

মুখ্যমন্ত্রী আরও জানান, কয়েকজন ছাত্র যাদবপুরের আর্টস হস্টেলের বিভিন্ন ভিডিও মুখ্যমন্ত্রীর দফতরে পাঠিয়েছেন। সেই ভিডিওগুলি যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তাঁর বক্তব্য, “এই সব মেনে নেওয়া হবে না।”

সাংবাদিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডল থেকেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ‘আপত্তিকর’ ও ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন এবং গ্রাফিতির ভিডিও পোস্ট করেন। তার পরেই ক্যাম্পাসের বিতর্কিত লেখাগুলি মুছে ফেলার ঘটনায় নতুন করে চর্চা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top