নিজস্ব সংবাদদাতা ১১জানুয়ারি ২০২১ পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর খড়্গপুর ডেভেলপমেন্ট অথরিটি বা এমকেডিএ’র চেয়ারম্যান হিসেবে সোমবার দায়িত্ব নিলেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা।
উল্লেখ্য এর আগে এমকেডিএ’র বোর্ড মেম্বার ছিলেন তিনি। এই সংস্থার পূর্বতন চেয়ারম্যান তথা মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি সম্প্রতি প্রয়াত হন। তাঁর জায়গাতেই রাজ্য সরকারের তরফ থেকে শিউলি সাহাকে দায়িত্ব দেওয়া হয়। সোমবার তিনি দায়িত্ব নিয়ে জানালেন, আগামী দিনে এই সংস্থার কাজ নিষ্ঠার সাথে চালিয়ে যাবেন। পাশাপাশি তাকে দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি।
আরও পড়ুন…কয়লা পাচারকারীর সাথে ঘনিষ্টতা থাকায় আচমকা ইডি হানা দিল অমিত ও নিরজ সিং এর বাড়িতে



















