নিজস্ব সংবাদদাতা, রঘুনাথগঞ্জ: গঙ্গা নদীতে মাছ ধরার সময় মৎসজীবীদের জালে ধরা পড়লো লুপ্তপ্রায় শুশুক! শনিবার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রঘুনাথগঞ্জের সাঈদাপুরে।

শুশুক দেখতে গঙ্গার ধারে ভিড় করেন প্রচুর সাধারণ মানুষ। শুশুককে ঘিরে এলাকাবাসীদের ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়। ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় বনদপ্তরকে। উল্লেখ্য, এর আগে রঘুনাথগঞ্জে হরিণের দেখা মেলে। পাশাপাশি ফরাক্কায় হাতির হানায় মৃত্যু হয় এক যুবকের। ঠিক তারপরেই রঘুনাথগঞ্জে গঙ্গায় শুশুক দেখা মেলায় কার্যত জনগনের ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়।
আরও পড়ুন…পূর্ব বর্ধমানের মেমারিতে ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক করতে রাস্তায় নামল পুলিশ



















