
কোচ রবি শাস্ত্রী ও কোচিং স্টাফেদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও তাঁদের বাড়তি ৪৫ দিন সময় দেওয়া হয়েছে। শাস্ত্রী আবার এই দায়িত্বে আসছেন কি না তা দেখতে উৎসুক ক্রিকেটমহল। এদিন অধিনায়ক বিরাটও মিডিয়ার সামনে শাস্ত্রীকেই সমর্থন জানিয়ে গেলেন। তিনি বলেন, রবিভাইকে ফের কোচ হিসাবে পেলে তাঁরা খুশি হবেন। বিরাটের বক্তব্য হল, “ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি এই ইস্যুতে আমার সঙ্গে কথা বলেনি। তবে আমাদের সবার সঙ্গে রবিভাইয়ের দারুণ সম্পর্ক। ওঁকে আবার কোচ হিসাবে পেলে খুশি হব।


















