রাজ্যে শিল্প বিনিয়োগ টানতে ৫ হাজার কোটি টাকার ইনসেনটিভ, প্রতি বছর আর্থিক সুবিধা দেওয়ার পরিকল্পনা সরকারের

রাজ্যে শিল্প বিনিয়োগ টানতে ৫ হাজার কোটি টাকার ইনসেনটিভ, প্রতি বছর আর্থিক সুবিধা দেওয়ার পরিকল্পনা সরকারের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা — রাজ্যে শিল্প বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে রাজ্যের নতুন শিল্পনীতি তথা পশ্চিমবঙ্গ বিনিয়োগ প্রসার নীতি ২০২৬। এই নীতির অধীনে বিনিয়োগকারীদের উৎসাহ দিতে ফের ইনসেনটিভ বা আর্থিক সুবিধা চালুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানালেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

ইকো পার্কে আয়োজিত নতুন শিল্পনীতির উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, পরিবহণমন্ত্রী অর্জুন সিং-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সেখানেই শিল্পক্ষেত্রে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ইনসেনটিভ চালুর কথা ঘোষণা করা হয়।

অর্থমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের জন্য আপাতত প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে আগামী অর্থবর্ষ থেকেই এই খাতে সরকারের মূল আর্থিক ব্যয় শুরু হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, শিল্প সংস্থাগুলিকে প্রতি বছর ইনসেনটিভ দেওয়ার ব্যবস্থা করা হবে।

এদিন পূর্ববর্তী সরকারের শিল্পনীতির সমালোচনাও করেন স্বপন দাশগুপ্ত। তাঁর দাবি, আগে চালু থাকা ইনসেনটিভ ব্যবস্থা পরবর্তী সময়ে আইন এনে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই আইন কতটা বৈধ, তা নিয়েও প্রশ্ন রয়েছে। পাশাপাশি পুরনো ইনসেনটিভ সংক্রান্ত আর্থিক দায়ভার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী প্রায় ৫০ হাজার কোটি টাকার দায়ভার থাকার কথা জানিয়েছেন। কীভাবে সেই বিপুল আর্থিক দায় মেটানো হবে, তা নিয়েও চিন্তাভাবনা চলছে।

অন্যদিকে, রাজ্যে শিল্প বিনিয়োগের প্রচার নিয়েও নিজের মতামত জানিয়েছেন অর্থমন্ত্রী। তাঁর দাবি, বাংলার বাইরে রাজ্য সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। অনেকেরই ধারণা, বাংলায় এখন আর নতুন করে শিল্প বা ব্যবসার সুযোগ তৈরি হচ্ছে না। এই ধারণা বদলানো এবং বিনিয়োগকারীদের কাছে রাজ্যের ইতিবাচক চিত্র তুলে ধরাই এখন বড় চ্যালেঞ্জ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top