রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল জামুড়িয়ার আখলপুর হেল্থ সেন্টার

রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল জামুড়িয়ার আখলপুর হেল্থ সেন্টার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,১৯ শে অক্টোবর : রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে পড়লো জামুড়িয়ার আখলপুর হেল্থ সেন্টার l জানাজায় গতকাল সকালে সাড়ে ৬ টা নাগাদ জামুরিয়া ৫ নম্বর ওয়ার্ডের মিছির ডাঙ্গার বাসিন্দা সুনিতা মূর্মু পায়খানা আর বমি নিয়ে ভর্তি হয় আখলপুর হেল্থ সেন্টারে রোগীর আত্মীয় অভিযোগ সকাল থেকে দুপুর পেরিয়ে গেললও কোন তার চিকিৎসা হয়নি বা কোন ডাক্তার তাকে দেখতে আসেনি ! খালি সেলাইন চালিয়ে পার করে দিয়েছিল দুপুর পর্যন্ত ! এও জানান হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার বা র্নাস কে জানালে তারা দুর্ব্যবহার করে
পরে রোগীর শারীরিক অবনতি দেখা দিলে রোগীকে বিকেল ছয়টা নাগাদ জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় অভিযোগ রোগী হাসপাতাল পৌঁছানোর আগেই রাস্তাতে তার মৃত্যু হয় ! বাড়ির লোক বা এলাকাবাসী অভিযোগ করেন যে হাসপাতালে যদি অ্যাম্বুলেন্স অক্সিজেন শহীত থাকত তাহলে এই দুর্ঘটনা ঘটতো না তাই আজ সকাল থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান বাড়ির এবং এলাকাবাসীরা l দীর্ঘক্ষণ পরে জামুড়িয়া থানা থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের বিএম এইচ ও অবিনাশ বেশ্রা জানান ওই মহিলাটি কাল সকালে সাড়ে ছয়টা নাগাদ বমি ও পায়খানা বিষয়ে ভর্তি হয়েছিল হেল্থ সেন্টারে ! পরে শারীরিক অবনতি দেখলে তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় ! এও জানান যদি কোন হাসপাতালে ডাক্তার বা র্নাস রোগীদের সাথে দুর্ব্যবহার করে থাকে তদন্ত করে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ,এ পরেই বিক্ষোভ কারীরা বিক্ষোভ উঠিয়ে নেয় l

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top