
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ৭ এপ্রিল, দক্ষিণ ২৪ পরগনায় পুলিশের অভিযান চলে জেলার বিভিন্ন এলাকায়। লকডাউন ঘোষণা হওয়ার পরই তৎপর প্রশাসন। রাজ্যের সর্বত্রই কঠোর নজরদারি চলছে। বারুইপুরের মহকুমা পুলিশ আধিকারিক ও বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবকুমার রায়ের নেতৃত্বে বারুইপুর কাছারি বাজার, পদ্মপুকুর সহ বিভিন্ন এলাকায় লক ডাউন ভাঙে। পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলা ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার প্রতিটা এলাকায় ও লক ডাউন ভাঙে এবং বেশ কয়েকজনকে গেপ্তারও করা হয়।
পুলিশের একটি দল বিভিন্ন রাজপথ গুলি নাকা চেকিং চালায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে অভিযান চালানো হয়। বারুইপুর থানার উদ্যোগে বারুইপুর রেল গেট এলাকা থেকে বিধি লঙ্ঘনকারী হিসাবে বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়। তাদের বাইক, অটো, টোটো সব থানায় নিয়ে যাওয়া হয়।



















