নিজস্ব সংবাদদাতা ২৯ এপ্রিল ২০২১ কুচবিহার শীতলখুচি জোরপাটকি ১২৬নম্বর বুথে পুনরায় নির্বাচন হচ্ছে। সকাল বেলা থেকেই মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে চোখে পড়ার মতন।
কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে covid প্রটোকল মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে চলছে ভোট গ্রহণ পর্ব। কিন্তু কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ প্রতিম রায় অভিযোগ করেন যে বিজেপি প্রার্থী বরেন চন্দ্র বর্মন ভূতের ১০০মিটারের মধ্যে দলীয় পতাকা লাগানো গাড়ি নিয়ে প্রবেশ করেন। এর পরবর্তীতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন পার্থ প্রতিম রায়। কিন্তু বিজেপি প্রার্থী বরেন চন্দ্র বর্মন অভিযোগ অস্বীকার করে।
আরো পড়ুন…ডোমকলের ঘটনা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মন্তব্য শমিক লাহেড়ীর



















