শুভেন্দুর ছবি আগে, নিজের পরে — দলীয় শৃঙ্খলায় নতুন বার্তা শমীকের

শুভেন্দুর ছবি আগে, নিজের পরে — দলীয় শৃঙ্খলায় নতুন বার্তা শমীকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই দলীয় শৃঙ্খলা বজায় রাখার প্রশ্নে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি Shamik Bhattacharya। সরকার গঠনের উচ্ছ্বাসে কোনও নেতা বা কর্মী যেন সীমা না ছাড়ান, সে বিষয়ে আগেই সতর্ক করেছিলেন তিনি। এবার সেই শৃঙ্খলার বার্তাই আরও একধাপ স্পষ্ট করলেন দলীয় ব্যানারে ছবির বিন্যাস বদলের প্রস্তাব দিয়ে।
শুক্রবার এক দলীয় বৈঠকে শমীক ভট্টাচার্য জানান, এখন যেহেতু বাংলায় বিজেপি সরকার গঠন করেছে এবং Suvendu Adhikari মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই দলীয় ব্যানারে তাঁর ছবিই আগে থাকা উচিত। এতদিন বিভিন্ন কর্মসূচির ব্যানারে প্রধানমন্ত্রী Narendra Modi ও বিজেপির সর্বভারতীয় সভাপতি Nitin Nabin-এর ছবির পাশে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ছবি আগে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি পরে রাখা হতো। কিন্তু এখন রাজনৈতিক পরিস্থিতি বদলেছে বলেই দাবি শমীকের।
তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী হলেন প্রশাসনিক প্রধান। সেই মর্যাদা বজায় রাখতে দলীয় ব্যানারেও আগে মুখ্যমন্ত্রীর ছবি থাকা উচিত। তাই এবার থেকে ব্যানারে শুভেন্দু অধিকারীর ছবি আগে এবং রাজ্য সভাপতির ছবি পরে রাখার প্রস্তাব দেন তিনি। বৈঠকে উপস্থিত অনেকেই এই পদক্ষেপকে বিজেপির সাংগঠনিক শৃঙ্খলার উদাহরণ হিসেবে দেখছেন।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বার্তার মাধ্যমে শমীক ভট্টাচার্য শুধু ব্যানারের বিন্যাস বদলের কথা বলেননি, বরং রাজ্য ও জেলা নেতৃত্বকে প্রশাসনিক শৃঙ্খলা মেনে চলার ইঙ্গিত দিয়েছেন। তৃণমূল আমলে প্রশাসন ও শাসকদলের সীমারেখা ঘুচে যাওয়ার যে অভিযোগ বারবার উঠেছিল, বিজেপি সেই পথে হাঁটতে চায় না বলেই এই পদক্ষেপ বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top