সংসদে অচলাবস্থার মাঝে রাহুলের সঙ্গে বৈঠকে কিরেণ রিজিজু, নজরে ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল

সংসদে অচলাবস্থার মাঝে রাহুলের সঙ্গে বৈঠকে কিরেণ রিজিজু, নজরে ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের উপর লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে সংসদের দুই কক্ষেই তীব্র অচলাবস্থা তৈরি হয়েছে। বিরোধীদের লাগাতার বিক্ষোভ ও হট্টগোলের জেরে অধিবেশন বারবার মুলতবি হচ্ছে। এই পরিস্থিতিতে বাদল অধিবেশনে গুরুত্বপূর্ণ ডিলিমিটেশন বিল এবং মহিলা সংরক্ষণ বিল কীভাবে পেশ করা হবে, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্বেগ বাড়ছে।

এই আবহে বুধবার সংসদ চত্বরে প্রায় ৫০ মিনিট ধরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু। সংসদের অচলাবস্থা কাটিয়ে গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের পথ খুঁজতেই এই বৈঠক হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

বৈঠকে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি, কে. সি. বেণুগোপাল-সহ বিরোধী শিবিরের একাধিক সাংসদ উপস্থিত ছিলেন। যদিও বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে কোনও পক্ষই আলোচনার বিস্তারিত জানায়নি, তবুও সংসদের চলমান অচলাবস্থা নিরসনে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top