সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল বোলপুরের পঞ্চব্যঞ্জন রেস্টুরেন্টে প্রাচী প্রতিচী আর্ট গ্যালারি

সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল বোলপুরের পঞ্চব্যঞ্জন রেস্টুরেন্টে প্রাচী প্রতিচী আর্ট গ্যালারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,বোলপুর,২৪ শে মার্চ :এদিন থেকে বোলপুরের পঞ্চব্যঞ্জন রেস্টুরেন্টে প্রাচী প্রতিচী আর্ট গ্যালারি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল। সূচনা করেন প্রখ্যাত শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়। ছিলেন গ্যালারির কর্ণধার তাপস মল্লিক। গ্যালারির সূচনার পরেই শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়ের ঘোষণা করেন, “তিন মাসের জন্য যে কোন শিল্পীকে এই গ্যালারিতে প্রদর্শনী করার ব্যয় ভার তিনি বহন করবেন।”

শান্তিনিকেতনে এই রকম একটি আর্ট গ্যালারির সুবিধা পেয়ে আপ্লুত শিক্ষানবিশ শিল্পীরা।
উল্লেখ্য, বোলপুরের জামবুনীতে পঞ্চব্যঞ্জন রেস্টুরেন্টের মধ্যে তৈরি হয়েছে প্রাচী প্রতিচী আর্ট গ্যালারি। আগেই গ্যালারির উদ্বোধন করেন বাংলা দলের প্রাক্তন ক্রিকেটার ও নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায় ও বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং, সাহিত্যিক সুশোভন অধিকারী প্রমুখ। এদিন থেকে এই গ্যালারি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল। এবার থেকে সকলেই এই প্রদর্শনী দেখতে পাবেন। যেখানে রয়েছে বিখ্যাত শিল্পী যোগেন চৌধুরী, সনৎ কর সহ একাধিক শিল্পীর শিল্পকর্ম। যা দেখতে আপাতত কোন মূল্য লাগবে না দর্শকদের। এই গ্যালারিতে শিল্পীরা তাদের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী করতে পারবেন।
গ্যালারির কর্ণধার তাপস মল্লিক বলেন, “এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। বিশ্বভারতীর বাইরে কোন আর্ট গ্যালারি নেই তেমন ভাবে। সকলে যাতে সুযোগ পায় তার জন্য এই পরিকল্পনা।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top