স্কুলের বেতন কে কেন্দ্র করে সমস্যা সৃষ্টি হলো এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে

স্কুলের বেতন কে কেন্দ্র করে সমস্যা সৃষ্টি হলো এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা২৬ মার্চ ২০২১ পশ্চিম বর্ধমান: স্কুল ফিস নিয়ে ধুন্ধুমার শহরের এক বেসরকারী ইংরাজী মাধ্যম স্কুলে । এদিন সকালে পরীক্ষার মার্কশিট নিতে এসেছিল অভিভাবকেরা কিন্তু স্কুল কতৃপক্ষ বেশ কিছু অভিভাবককে মার্কশিট দেয়নি বলে অভিযোগ।

প্রতিবাদে অভিভাবকরা স্কুল গেটে তালা গিয়ে দেয় । অভিভাবকদের সাথে রীতিমত বচসায় জড়িয়ে পড়েন শিক্ষিকারা । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ । অভিভাবকদের অভিযোগ , হাইকোর্টের নির্দেশ মত তারা নির্দিষ্ট টাকা জমা করলেও স্কুল কতৃপক্ষ বেশী টাকা দাবি করছে । অন্যদিকে স্কুল কতৃপক্ষ বেশী টাকা আদায়ের দাবি অস্বীকার করে জানায় যে হাইকোর্টের নির্দেশ অনুসারে নির্দিষ্ট পরিমান টাকাই নেওয়া হচ্ছে । স্কুল কতৃপক্ষ অভিভাবক ফোরামের বিরূদ্ধে শিক্ষিকাদের মারধরের অভিযোগ এনেছে , তাতে এক শিক্ষিকা অল্পবিস্তর আহত হয়েছে বলে দাবি শিক্ষিকার । যদিও অভিভাবক ফোরাম গোটা বিষয়টিকে ভিত্তিহীন বলে জানিয়েছেন ।

আরও পড়ুন…নির্বাচনী প্রচারে দেবদূত ঘোষ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top