স্বাস্থ্য বিমা যোজনায় সেরা জেলাকে বিশেষ সম্মান! ৩১ অক্টোবরের মধ্যে ভালো কাজের নির্দেশ মুখ্যসচিবের

স্বাস্থ্য বিমা যোজনায় সেরা জেলাকে বিশেষ সম্মান! ৩১ অক্টোবরের মধ্যে ভালো কাজের নির্দেশ মুখ্যসচিবের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ভালো কাজ করা জেলাকে বিশেষভাবে সম্মান জানানো হবে। নবান্ন সূত্রে খবর, আগামী ৩১ অক্টোবরের মধ্যে যে জেলা এই প্রকল্পে সবচেয়ে ভালো কাজ করবে, সেই জেলাকে ব্যক্তিগতভাবে সম্মান জানাবেন রাজ্যের মুখ্যসচিব। সোমবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এই ঘোষণা করেন তিনি।

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পাশাপাশি আয়ুষ্মান ভারত কার্ডের ই-কেওয়াইসি এবং ডেঙ্গি নিয়ন্ত্রণের কাজেও জেলাভিত্তিক অগ্রগতি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, প্রতিটি ক্ষেত্রে কাজের গতি বাড়িয়ে সাধারণ মানুষের কাছে সরকারি স্বাস্থ্য পরিষেবার সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে।

ডেঙ্গি পরিস্থিতি এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে সোমবার জেলাশাসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠকে স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। রাজ্যে ডেঙ্গিতে মৃত্যুর হার আগের তুলনায় কমলেও এখনও কয়েকটি এলাকা ‘হটস্পট’ হিসেবে রয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। সেই এলাকাগুলিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

স্বাস্থ্য বিমা থেকে শুরু করে ডেঙ্গি নিয়ন্ত্রণ—প্রতিটি ক্ষেত্রেই জেলাগুলির কাজের অগ্রগতি নিয়মিত নজরদারির আওতায় আনার বার্তা দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভালো কাজ করা জেলাকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসনিক স্তরে কাজের গতি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top