১৭ আগস্ট থেকে অন্নপূর্ণার টাকা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় বার্তা শুভেন্দুর

১৭ আগস্ট থেকে অন্নপূর্ণার টাকা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় বার্তা শুভেন্দুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। একইসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও একাধিক অভিযোগ তুলে সরব হন তিনি।

অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা কবে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। বৃহস্পতিবার সেই জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী জানান, ১৭ আগস্ট থেকেই যোগ্য আবেদনকারীরা প্রকল্পের অর্থ পেতে শুরু করবেন।

লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করেন, ২০২১ সালের সেপ্টেম্বরে ১ কোটি ৫২ লক্ষ ৬২ হাজার ৫৮৮ জনকে ৫০০ টাকা করে দেওয়া হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে টাকা দেওয়া ও বন্ধ রাখার ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই সংক্রান্ত সমস্ত তথ্য সরকারের কাছে রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top