জলঙ্গীতে অনন্য নজির গড়লো ”দীনদান আমরা ক’জন”

জলঙ্গীতে অনন্য নজির গড়লো ”দীনদান আমরা ক’জন”

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,জলঙ্গি, ২রা জানুয়ারী :এই শীতের কনকনে ঠান্ডায় যখন সমস্ত মানুষ কাপছে। বিশেষত যারা বৃদ্ধ – অসহায়, দৃষ্টিশক্তি হীন, বোধির, ভিক্ষাবৃত্তি করে দিনপাত চালায় কোনো রকমে কিন্তু তাদের শীত বস্ত্র না থাকায় কাঁপতে থাকে সারারাত। আর সেই সমস্ত অসহায় নিঃস্ব মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে এক অনন্য নজির গড়লো – “দীনদান আমরা ক’জন ” স্বেচ্ছাসেবী সংস্থা।

মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের ঝাউদিয়া গ্রামের ” দীনদান আমরা ক’জন ” স্বেচ্ছাসেবী সংস্থা। ২০১৬ সাল থেকে অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এই সংস্থা। ১০০ জন বৃদ্ধ অসহায় মানুষের হাতে শীত বস্ত্র তুলে দিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -জলঙ্গী বিডিও কৌস্তভ কান্তি দাস মহাশয়, জলঙ্গী পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা সরকার মহাশয়া ও স্থানীয় বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক – শিক্ষিকা প্রমুখ ব্যক্তিবর্গ। এই শীত বস্ত্র পেয়ে খুশি অসহায় মানুষ গুলি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top