নিজস্ব সংবাদদাতা,,৩রা জানুয়ারী :সুপ্রিম কোর্টের নির্দেশে ফের বিপাকে ম্যাগি-র নির্মাতা সংস্থা নেসলে ইন্ডিয়া। বৃহস্পতিবার নেসলের বিরুদ্ধে ক্রেতাসুরক্ষা দফতরের দায়ের একটি মামলার শুনানির ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছে সর্বোচ্চ আদালত।ক্রেতাসুরক্ষা দফতরের তরফে জানানো হয়, ম্যাগিকে একটি স্বাস্থ্যকর খাবার বলে প্রচার করত নেসলে। যা সত্য নয়। ম্যাগিতে মাত্রাতিরিক্ত সীসা ও মনোসোডিয়াম গ্লুকামেট রয়েছে। যা গোপন করে গিয়েছিল সংস্থা। এর পরই বাজার থেকে সমস্ত ম্যাগি তুলে নিতে বাধ্য হয় নেসলে।
ম্যাগিতে মাত্রাতিরিক্ত সীসা ও মনোসোডিয়াম, ফের বিপাকে সংস্থা
ম্যাগিতে মাত্রাতিরিক্ত সীসা ও মনোসোডিয়াম, ফের বিপাকে সংস্থা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















