নিজস্ব সংবাদদাতা,মালদা, ৪ ঠা জানুয়ারি :স্বামী স্ত্রীর বিরোধ মেটাতে বসে সালিশি সভা। আর সেই সালিশি সভায় স্ত্রীর মাকে মারধর, বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন জামাইয়ের হাতে শ্যালক। শ্যালকের মাথায় ছুরি দিয়ে আঘাত করা হয়। বর্তমানে সে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মালদা থানার মির্জাপুর এলাকার ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।
মির্জাপুরের বাসিন্দা রোগের সাথে বিগত বেশ কিছুদিন ধরেই তার স্ত্রী রেখা বিবির পারিবারিক বিবাদ চলছিল। তা মেটাতেই বৃহস্পতিবার সালিশি সভা বসানো হয়। অভিযোগ সেখানেই রঘু সেক তার শাশুড়ি মঞ্জুরা বেওয়া ওকে অশ্রাব্য ভাষায় গালাগালি করে মারধর শুরু করে। প্রতিবাদ করে মঞ্জুরা বেওয়া র ছেলে রকি সেখ। সেই সময় রঘু শেখ ও তার দাদা আনোয়ার শেখ মিলে রকিসের ওপর চড়াও হয় তাকে বেধড়ক মারধর করে ও ছুরি নিয়ে তার মাথায় আঘাত করা হয়।স্থানীয় বাসিন্দারা আহতকে কোনরকমে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। রবি সেকের পাশাপাশি এই ঘটনায় আহত হয় তার দিদি রেখা বিবি। দুজনেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই তুই অভিযুক্ত গা ঢাকা দিয়েছে ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।



















