নিজস্ব সংবাদদাতা,বহরমপুর,৫ই জানুয়ারি : রাজ্য জুড়ে ধান কেনা শুরু হল আজ থেকে। মুর্শিদাবাদেও ২৫ টি জায়গায় ধান কেনা শুরু হয়েছে। ধান বিক্রয় করে শেখানেই কৃষকদের হাতে হাতে চেক দিয়ে দেওয়া হচ্ছে। আজ বহরমপুরে একটি কৃষক মান্ডিতে উপস্থিত ছিলেন জেলা শাসক পি উল্গানাথন তিনি নিজে বেশ কয়েকজন কৃষকদের হাতে ধান বিক্রয়ের চেক তুলে দেন।




















