স্ত্রীকে মারধোর,বাঁচাতে গিয়ে আক্রান্ত গৃহবধূর বাবা ও জ্যেঠু

স্ত্রীকে মারধোর,বাঁচাতে গিয়ে আক্রান্ত গৃহবধূর বাবা ও জ্যেঠু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,৭ ই জানুয়ারি :পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে মারধোর। বাঁচাতে গিয়ে আক্রান্ত গৃহবধূর বাবা ও জ্যেঠু। ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশবাজার থানার বড় মোহনপুর গ্রামে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সুদাম মণ্ডল গা ঢাকা দিয়েছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ইংরেজবাজার থানার পুলিশ।

ওই গৃহবধূর নাম সিনগধা ঘোষ। সাত বছর আগে সুদাম মণ্ডল এর সাথে তার বিয়ে হয়। তাদের এক সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরেই তার স্বামী মদ্যপ অবস্থায় এসে তাকে মারধর ও নানান অত্যাচার করত। আর সেই কারণে গত চার বছর ধরে ওই গৃহবধূ তার বাপের বাড়িতে থাকা শুরু করেন। আজ সকালে সুদাম মণ্ডল তার ছেলেকে ওই গৃহবধূর কাছ থেকে জোর করে টেনে নিয়ে আসার চেষ্টা করে। সেই সময় বাধা দেয় ওই গৃহবধূর বাবা নেপাল ঘোষ ও জেঠু গোপাল ঘোষ। অভিযোগ সেই সময়ে সেখানে থাকা ধারালো অস্ত্র নিয়ে শশুর ও জেঠাশ্বশুর এর ওপর চড়াও হয় সুদাম তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।এই অবস্থায় চিৎকার চেঁচামেচি শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্ত জামাই সুদাম মণ্ডল সেখান থেকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top