পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত এক মহিলা সহ মোট তিনজন

পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত এক মহিলা সহ মোট তিনজন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,৭ ই জানুয়ারি :পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত এক মহিলা সহ মোট তিনজন। মালদার পুকুরিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।আহতদের পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

জানা গেছে মালদার ইংরেজবাজার এর বাসিন্দা আমিনা বিবি পুকুরিয়া এলাকার বাসিন্দা সাইদুল আলীকে দু’বছর আগে ১৫ হাজার টাকা ধার দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে সাইদুল সেই টাকা ফেরত দিচ্ছিল না। এমনি বিবার সন্ধ্যেবেলা মিনা বিবি তার দুই ভাগ্নে আয়েস সেক ও সিন্টু সেখ কে নিয়ে সাইদুলের বাড়িতে সেই টাকা চাইতে যান। কিন্তু সাইদুল সেই টাকা দিতে অস্বীকার করে। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ সেই সময় সাইদুল ধারালো অস্ত্র নিয়ে মিনা বিবি ও তার দুই ভাগ্নের ওপর চড়াও হয়। এতে তিনজনই আহত হয়। সিনটু শেখ এর আঘাত গুরুতর রয়েছে। আহতদের উদ্ধার করে গ্রামবাসীরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ঘটনার পর থেকে অভিযুক্ত গা ঢাকা দিয়েছে।আহতদের পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top