কান্দিতে শ্রমিক মেলার উদ্বোধন করলেন রাজ্য শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন

কান্দিতে শ্রমিক মেলার উদ্বোধন করলেন রাজ্য শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কান্দি,৯ ই জানুয়ারি :বুধবার মুর্শিদাবাদের কান্দি হেলিফক্স ময়দানে শ্রম দফতরের আয়োজিত শ্রমিক মেলার উদ্বোধন করলেন রাজ্য শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। এদিন এই মেলা থেকে অসংগঠিত শ্রমিক ও দুর্ঘটনাগ্রস্ত শ্রমিক দের পরিবারের হাতে চেক ও প্রদান করা হয়। সামাজিক সুরক্ষা যোজনায় উপোভোক্তাদের প্রায় দুই কোটি টাকা সাহায্য করা হয়েছে আজ এই মঞ্চ থেকে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন সামাজিক সুরক্ষা যোজনায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদ জেলা এটা আমাদের গর্বের বিষয়। আমাদের সরকার সব সময় শ্রমিকদের কথা ভাবেন এবং সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদান করেন আমরা সামাজিক সুরক্ষা যোজনায় অন্তর্ভুক্ত শ্রমিকরা তারা শিশুদের পড়াশোনার জন্য টাকা পাবে, কোন শ্রমিক দুর্ঘটনায় মারা গেলে টাকা পাবে, স্বাভাবিক ভাবে মৃত্যু হলে টাকা পাবে, কোন রকম দুর্ঘটনা ঘটলে টাকা পাবে। বামফ্রন্টের আমলে ও এই প্রকল্প চালু থাকলে ও তার সংখ্যা ছিল অত্যন্ত কম ।বামফ্রন্টের আমলে ছিল উপোভোক্তার সংখ্যা ছিল মাত্র এক লাখ সাতাত্তর হাজার আজকে প্রায় দশ লক্ষ পঞ্চাশ হাজার উপোভোক্তা। আমাদের সরকার সব সময় শ্রমিকদের কথা ভাবে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top