
নিজস্ব সংবাদদাতা,বহরমপুর,১১ ই জানুয়ারি : এক যুবককে লক্ষ্য করে গুলি।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার এমআইটি কলেজের কাছে l গুলিবিদ্ধ যুবকের নাম মিঠুন শীল l সে চুনাখালী এলাকার বাসিন্দা বলে জানা যায় l সে পঞ্চানন তলায় একটি শোরুমে কাজ করতো।
শোরুম থেকে বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলিকরা হয় বলে খবর।গুলিবিদ্ধ যুবক উদ্ধার করে প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় , সেখানে থেকে কলকাতা রেফার করে চিকিৎসকরা। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।



















