ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার প্রচুর পরিমাণে সাপ

ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার প্রচুর পরিমাণে সাপ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,১২ ই জানুয়ারি :ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার প্রচুর পরিমাণে সাপ। সবগুলিকে বনদপ্তর এর হাতে তুলে দিয়েছে রেল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদা টাউন স্টেশনে। যদিও কোন পাচারকারীকে আটক করতে পারেনি। পাচারকারীদের খোঁজ শুরু করেছে রেল পুলিশ।

জানা গিয়েছে, এদিন এই সাপ গুলিকে বস্তায় কাঠের বাক্সো প্যাকিং করে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর জেনারেল কামরা করে নিয়ে যাওয়া হচ্ছিল। মালদা জিআরপি গোপন সূত্রে খবর পেয়ে ট্রেনটি স্টেশনের এক নম্বর প্লাটফর্মে এসে পৌঁছলে অভিযান চালায়। এই জেনারেল কামরা শীতের পাশেই ব্যাগগুলি পড়েছিল।সেখান থেকে ব্যাক করি উদ্ধারের পর খুলতেই দেখা যায় প্রচুর চাপ রয়েছে। সেগুলিকে উদ্ধার করার পর খবর দেওয়া হয় বনদপ্তর কে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে সেখানে চার প্রজাতির সাপ রয়েছে। পাহাড়ি চিতি এক প্রজাতির সাপ রয়েছে ৮০ টি, বাতা চিঠি রয়েছে ১২ টি, কিং কোবরা দুটি ও ইন্ডিয়ান কোবরা রয়েছে দশটি। মূলত এর বিষ বহুমূল্যবান। তাই এগুলোকে পাচার করা হচ্ছিল।
রেল পুলিশ জানায় গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে এগুলি কে উদ্ধার করা হয়েছে। যদিও কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি পাচারকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top