নিজস্ব সংবাদদাতা,মালদা,১৩ ই জানুয়ারি :ভাই এর হাতে খুন হলেন আরেক ভাই। ঘটনাটি মালদা জেলার গাজোল থানার আলাল অঞ্চলে। বাবার জমির দখল নিয়ে সংর্ঘস ছেলেদের মধ্যে। তফেজাল হোসন বছর কয়েক আগে মারা যান। এরপর বাবার জমির দখল নিয়ে পাঁচ ভাই আনারুল হোসেন, আজিজুল হোসেন, ইনদাদুল হোসেন, মনিরুল হোসেন,কাবিরুল হোসেনের মধ্যে বিবাদ শুরু হয়।গতকাল বিবাদ মেটানোর জন্য আমিন দিয়ে জমি জরিপ করে ভাগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আজ জমির ভাগ নিয়ে সংর্ঘস বেধে যায়।সংর্ঘসে পাঁচ ভাই গুরুতর জখম হয়। তবে কাবিরুল ,ইনদাদুলের ধারালো অস্ত্রের আঘাতে আনারুল হোসন গুরুতর জখম হয় হোসেন।
স্থানীয় বাসিন্দারা ছুটে এসে সংর্ঘস থামিয়ে আহতদের গাজোল গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। গাজোল গ্রামীন হাসপাতালে আনারুল হোসেনকে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকেরা। বাকীদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে গাজোল থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পর থমথমে গাজোল থানার আলাল অঞ্চলের খুদমালচুর গ্রাম।
ভাই এর হাতে খুন হলেন আরেক ভাই
ভাই এর হাতে খুন হলেন আরেক ভাই
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















