গ্রামের ভেতরে মদ ভাটি ভাঙচুর করলো গ্রামবাসীরা

গ্রামের ভেতরে মদ ভাটি ভাঙচুর করলো গ্রামবাসীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,১৩ ই জানুয়ারি :গ্রামের ভেতরে মদ ভাটি খোলার প্রতিবাদ জানিয়ে গ্রামবাসীরা ভেঙে গুঁড়িয়ে দিল মদ ভাটি। ঘটনাটি ঘটেছে মালদা পঞ্চনন্দপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়।
গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের ভেতরে মদের ভাটি খুললে গ্রামের পরিবেশ নষ্ট হবে। গ্রামের মধ্য দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারে না। দিনের বেলায় এই জায়গাতে মদ শব্দের মাঝে মাঝে রাস্তা দিয়ে যাতায়াত করা দুঃসাধ্য হয়ে ওঠে। তাছাড়া বাড়ির লোকেরাও এই মদ এর শিকার হবে।যার ফলে একদিকে যেমন গ্রামের পরিবেশ নষ্ট হবে অন্যদিকে তেমনি সংসারে অশান্তি শুরু হবে। সেই কারণে আমরা গ্রামের মধ্যে মোদের কোনো ভাটি করতে দেব না। প্রয়োজনে আমরা জেলা প্রশাসনের দ্বারস্থ হব। এই নিয়ে এদিন আমরা গ্রামে একত্রিত হয়ে ওই মদ ভাটির কনস্ট্রাকশন ভেঙে দিয়েছি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top