প্রেমিকার বাড়ির সামনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল যুবক

প্রেমিকার বাড়ির সামনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বর্ধমান,১৪ই জানুয়ারি : প্রেমিকার বাড়ির সামনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল যুবক৷ মৃতের নাম সঞ্জয় রোম (২১)। বাড়ি বাঁকুড়ার কোতুলপুরে । জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই সঞ্জয় রোমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ভাতারের ভূমশোর এলাকার বাসিন্দা তথা ভাতার গার্লস হাইস্কুলের এক ছাত্রীর। শনিবার বিকালে টোটোয় চেপে অন্য এক বান্ধবীর সঙ্গে যাবার সময় তাকে ফের দেখতে পায় সঞ্জয়। এরপর দুজনের মধ্যে বচসা হয়৷ সঞ্জয় ওই ছাত্রীকে মারধোর করে বলে অভিযোগ৷ এরপর ওই ছাত্রীর অভিযোগ পেয়ে পুলিশ শনিবার রাতেই সঞ্জয়ের খোঁজে তার মামার বাড়িতে যায়। কিন্তু তাকে পাওয়া যায়নি। রবিবার সকালে ওই ছাত্রীর বাড়ির সামনে একটি গোয়ালঘরে শাড়ির পাড়ের ফাঁসে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হলেও মৃতের মামাবাড়ির অভিযোগ শ্বাসরোধ করে খুন করে তাকে টাঙিয়ে দেওয়া হয়ে থাকতে পারে।ঘটনার পর থেকেই ওই ছাত্রীর পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top